শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মেয়র জিকে গউছের প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নয়ন কাজ পরিদর্শন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩ কোটি ৮১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য একটি ড্রেন ও ৩ টি রাস্তা উন্নয়ন কাজের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। বুধবার সকালে হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প (ইউজিআইআইপি)’র আওতায় পরিচালিত এ সকল কাজ সমূহের প্রকল্প এলাকা পরিদর্শনে বের হন মেয়র। প্রথমে তিনি পরিদর্শন করেন পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মোহনপুর এলাকা। মোহনপুর বাইপাস সড়ক সংলগ্ন এলাকা ঘেষে শুরু হচ্ছে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য বড় ড্রেন। এ ড্রেনটি উত্তর দিকে পৌর বাসটার্মিনাল সংলগ্ন মোহনপুর কবরস্থানের পার্শ্ব হতে দক্ষিণ দিকে ঈদগাহ পর্যন্ত বিস্তৃৃত থাকবে। এ ড্রেনের অভাবে দীর্ঘদিন ধরে উত্তর মোহনপুর, দনি মোহনপুরসহ ৮নং ওয়ার্ডের বড় একটি অংশে বৃষ্টির পানি সড়ে যেতে সময় লেগে যেতো। ফলে বৃষ্টি মওসুমে ওই এলাকার জনগনকে জলাবদ্ধতায় ভোগান্তি পেতে হতো। এ ড্রেন নির্মাণ বাস্তাবায়নের পর ওই এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে মনে করছেন ভুক্তভোগী মহল। এলাকা পরিদর্শনকালে মেয়র ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও প্রকৌশলীবৃন্দকে সিডিউল অনুযায়ী কাজের মান বজায় রেখে কাজ করা এবং নির্দিষ্ট সময়ের মাঝে কাজ শেষ করতে নির্দেশ দেন। মেয়র ওই সময় বাসটার্মিনাল হতে দক্ষিণ দিকে বাইপাস হতে পূর্বদিকে মোহনপুরের ভিতর পর্যন্ত আরসিসি রাস্তা নির্মানের কাজ দ্রুত শুরু করতে দায়িত্বশীলদের নির্দেশ দেন। এই আরসিসি রাস্তা নির্মাণ করতে ব্যয় হবে ২৯ লাখ ২৪ হাজার টাকা। পরে মেয়র ৭নং ওয়ার্ড ইসলামিয়া এতিমখানা রাস্তা সংস্কার কাজ প্রকল্প পরিদর্শন করেন। এই রাস্তা বিটুমিনাস কার্পেটিং হচ্ছে ১১ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে। একই এলাকার রাজনগর কবরস্থান রোডে বিটুমিনাস কার্পেটিংয়ের কাজ চলছে ৫৩ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে। মেয়র প্রকৌশলীবৃন্দকে সাথে নিয়ে নির্মাণ সামগ্রীর মান যাছাই করেন। তিনি কাজের শতভাগ মান বজায় রাখতে সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করার সময় সংশ্লিষ্ট এলাকার অধিবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com