শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলমগীর চৌধুরীর গণসংযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০১৪
  • ৭৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলমগীর চৌধুরী ব্যাপক গণ সংযোগ করেছেন। গতকাল নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজার ইমাম ও বাওয়ানী চা-বাগান ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বিয়ে অনুষ্ঠান ১১নং গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় যোগদান করেন। আলমগীর চৌধুরী তার বক্তব্যে বলেন, উপজেলা পরিষদে নির্বাচিত হলে অবহেলিত নবীগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদের উন্নয়ন করে একে দুর্নীতিমুক্ত মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে। গতকাল গণসংযোগ কালে তার সাথে ছিলেন, আওয়ামীলীগ নেতা শাহনেয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সহ-সভাপতি ইজাজুর রহমান, গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, মাহমুদ চৌধুরী, আলী নেয়াজ গাজী, হাজ্বী আব্দুল আলী, শাহ দরাজ আহমেদ, পিকলু চৌধুরী, এম এ  সবুর প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com