বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে উন্মুক্ত শিশু কিশোর চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮
  • ৭৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের আরডি হলে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা। বৃহত্তর সিলেট বিভাগের চারটি জেলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে আগামী ২৫ তারিখ জেলা কাউন্সিলকে সামনে রেখে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ শহরের বিভিন্ন সরকারী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ৪টি ইভেন্টে অনুষ্ঠিত এ চিত্রাংকন প্রতিযোগিতায় ৭০জন প্রতিযোগী অংশগ্রহন করে। চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার আহ্বায়ক সিদ্ধার্থ বিশ্বাস। সংগঠনের সদস্য সচিব মোঃ আবুল ফজলের পরিচালনায় আলোচনার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক।
সভায় বিশেষ অতিথি ছিলেন চারুকলার সাবেক অধ্যক্ষ শিল্পী আলাউদ্দিন আহমদ, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাজল আহমদ ও মোজাম্মেল হক বাবুল। আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন রাসেল ও আয়োজক সংগঠনের সদর উপজেলা কমিটির আহ্বায়ক সুবির কান্তি রায়। অভিভাবকদের পক্ষ হতে বক্তব্য রাখেন সমীর চন্দ্র দাস। সার্বিক সহযোগিতায় ছিলেন চিত্রশিল্পী অসীম দাশ, আশীষ আচার্য্য, বিল্লাল আহমেদ, গৌতম দাস সুমন ও জন খন্দকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com