শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে টমটমের চাপায় চা শ্রমিকের ছেলে নিহত

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৮১০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের বাবুর বাড়ি নামক স্থানে টমটমের চাপায় মেসি বাগদি (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে দেউন্দি চা বাগানের চা শ্রমিক বজেন্দ্র বাগদির ছেলে। রবিবার ২১ জানুয়ারী বিকালে শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের বদরগাজী বাজারের কাছে বাবুর বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চা বাগানের প্রতিক থিয়েটারের সুনিল বিশ্বাস জানান, তার বড় বোনের সাথে বাবুর বাড়িতে দয়াময়ের উৎসব থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার হওয়ার সময় একটি টমটম এসে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দেউন্দি চা বাগানে নিয়ে যায়। সেখান  থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। পরে টমটম মালিকের সমঝোতার বিক্তিতে রাত ১০ টায় তার অন্তুষ্টিক্রিয়া দেউন্দি চা বাগানে সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com