রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাণিজ্য মেলাসহ পৃথক অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ॥ একই অভিযোগে আইয়ুব আলী রেস্টুরেন্টকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাণিজ্য মেলাসহ শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মোট জরিমানার পরিমাণ ৯হাজার টাকা। গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ ও মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। যে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলোর মধ্যে হবিগঞ্জ কুটির শিল্প ও বাণিজ্যমেলায় মিষ্টি কিং অ্যান্ড কোং এ মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় ১ হাজার, একই অভিযোগে পুরাতন পৌরসভা এলাকার আইয়ুব আলী রেস্টুরেন্টকে ২ হাজার, বেবিস্ট্যান্ড রোড এলাকার পপুলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে ওষুধ বিক্রির দায়ে ৪ হাজার টাকা এবং মেসার্স সনদ ফার্মেসিকে একই অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ কর্তৃক প্রেরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com