শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮৩ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে ২ জনকে আটক করেছে।
আটককৃতরা হল, বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানার নূরপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে জসিম ও সিলেট জেলার বিশ্বনাথ থানার দশকর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে নোবেল। বুধবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে এসে পৌছুলে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহ মোঃ সাজিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ট্রেনে অভিযান চালিয়ে
তাদের আটক করেন।
স্থানীয় লোকজন ও যাত্রীরা তাদের মারধর করার চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে আসামীদেরকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহ মোঃ সাজিদুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিনিয়ত ট্রেনে যাত্রীদের ভুগান্তিতে পড়তে হয়। অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীদের অচেতন করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তাই যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের এই অভিযান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com