বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের চৌধুরীবাজার কাঁচামাল হাটায় ড্রেন দখল করে ব্যবসা ॥ পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের চৌধুরীবাজার এলাকার কাচাঁমাল হাটায় সরকারি ড্রেন দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে একদল ব্যবসায়ী। এতে বাজারের সাধারণ ব্যবসায়ি ও ক্রেতারা দূর্ভোগে পড়েছেন। ড্রেন দখল করার কারণে নিয়মিত তা পরিস্কার করা সম্ভব হচ্ছে না। ব্যবসায়িরা তাদের সবজির খোষাসহ যাবতীয় ময়লা আবর্জনা ড্রেনে ফেলছেন। যে কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় রাস্তঘাটে পানি জমে রয়েছে। এতে করে একদিকে যেমন দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে, অন্যদিকে বাজারের আসা ক্রেতা ও বিক্রেতাদের সমূখিন হতে হচ্ছে বিভিন্ন সমস্যার। দেখলে মনে হবে এটি কোন বাজার নয়, কোন একটি ময়লার স্তুপ। এতে করে হারিয়ে যাচ্ছে চৌধুরী বাজার কাচামাল হাটার সৌন্দর্য। এ ব্যাপারে বাজার কমিটির লোকজন জানান, বার বার নিষেধ করার পরও তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com