বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরের ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জকে ছুরিকাঘাতকারীদের আদালতে স্বীকারোক্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৮৮ বা পড়া হয়েছে

মোঃ রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই জিয়াউর রহমানকে ছুরিকাঘাতকারীদের আদালতে স্বীকারোক্তি প্রদান করেন। সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে কুখ্যাত ডাকাত উপজেলার ভেঙ্গাডোবা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আল আমিন (২২) ও নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের দানু মিয়ার ছেলে মাসুদ মিয়া (২০) এস.আই জিয়াউর রহমানকে ছুরিকাঘাতের কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি শেষে বিচারক তাকে জেল-হাজতে প্রেরন করেন। রবিবার ভোর রাতে থানার এস.আই মমিনুল ইসলাম হরিনখলা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর রাত ১০ টার দিকে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউর রহমান মাধবপুর থানা থেকে মোটর সাইকেলযোগে ছাতিয়াইনের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মাধবপুর-ছাতিয়াইন সড়কের মধ্যবর্তী ব্রীজের পশ্চিম থেকে একটি সিএনজি অটোরিক্সা তার মোটর সাইকেল আটকিয়ে ডাকাতির ঘটনা অবগত করেন। এ সময় এসআই জিয়াউর রহমান ডাকাতদের ধরতে এগিয়ে গেলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তার চিৎকার শোনে এগিয়ে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্মরত ডাক্তার রাত সোয়া ১২টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com