বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গ্রাম পুলিশদের বেতন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্মারকলিপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় সমস্কেল বেতন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি শেখ ইউনূছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা উপদেষ্ঠা সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, সাংবাদিক এসএম সুরুজ আলী, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব নাসির উদ্দিনসহ জেলা নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন-গ্রাম পুলিশ অত্যন্ত ঝুকিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। কিন্তু গ্রাম পুলিশ সদস্যকে মাসে মাত্র ৩ হাজার ও দফাদারদের ৩ হাজার ৪০০টাকা বেতন দেয়া হয়। ওই টাকা দিয়ে তাদের পরিবার পরিজনদের নিয়ে মানববেতর জীবন যাপন করতে হচ্ছে। অথচ গ্রাম পুলিশ সদস্য এলাকার অপরাধমুক্ত রাখাসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তারা অবিলম্বে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় সমস্কেল বেতন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। পরে হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক মুনীষ চাকমার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com