শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে বিএনপির মানববন্ধন কর্মসুচি পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ১০ বছরের সাজা দেয়ার প্রতিবাদে গতকাল সোমবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগি সংগঠন। কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে প্রথম দিন নবীগঞ্জ শহরের মধ্য বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়। এতে অংশ গ্রহন করেন সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় সদস্য আলহাজ¦ শেখ সুজাত মিয়া, পৌর বিএনপির সভাপতি মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব চৌধুরী, কাউন্সিলর সুন্দর আলী, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াছিনি, যুবদল নেতা শাগেদুল ইসলাম,চৌধুরী রিপন, কলেজ ছাত্রদল আহ্বায়ক অলিউর রহমান অলি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম জিয়া, ছাত্রদল নেতা ফোয়াদ হাসান রাজন, মিঠুন আহম্মেদ, শয়ন আহমদ, বিএনপি নেতা মীরজাহান, সাহেব আলী, আফিল উদ্দিনসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এটা বিএনপির ২য় কর্মসুচী। প্রথম কর্মসুচী পুলিশের কঠোর ভুমিকায় পালন না করলেও ২য় দফার কর্মসুচীর প্রথম দিন গতকাল সোমবার শহরের মধ্যবাজার এলাকায় সাবেক এমপি শেখ সুজাত মিয়া ও পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে মানববন্ধন পালন করেছে বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com