রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জালালাবাদে বিষপানে এক বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ নোয়াগাও গ্রামে বিষপানে ভিংরাজ মিয়া (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত সত্তার আলীর পুত্র।
গত শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সে মারা যায়। গতকাল রবিবার সকালে সদর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত করে। এরপর পরিবারের জিম্মায় তার লাশ হস্তান্তর করা হয়। তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com