বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে নিষিদ্ধ গাইড বইয়ে বাজার সয়লাব প্রতারিত হচ্ছে শিক্ষার্থীরা

  • আপডেট টাইম সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে নিষিদ্ধ নকল গাইড বইয়ে বাজার সয়লাব হয়ে পড়েছে। এতে করে প্রতারিত হচ্ছেন এলাকার কোমলমতি ও সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা সদর সহ বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা বাজারে এক বা একাধিক লাইব্রেরী রয়েছে। সরকার কর্তৃক বিভিন্ন শ্রেণীর গাইড বই বিক্রী ও প্রকাশনা ইতিমধ্যে নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু এক শ্রেণীর অসাধু প্রকাশনার যোগসাজশে নিষিদ্ধ গাইড বই প্রকাশ করে বাজারজাত করা হচ্ছে। এদিকে কতিপয় অসাধু বই বিক্রেতা এলাকার সাধারণ শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে এ গাইড বই সমূহ। এ সব নিষিদ্ধ গাইড বইয়ের পাশাপাশি ইদানিং বিক্রী করা হচ্ছে নকল গাইড বই। কতিপয় অসাধু বই বিক্রেতা নিষিদ্ধ আসল গাইড বইয়ের সাথে একই প্রকাশনার নকল গাইড বইয়ের আমদানি করে। নকল গাইড বই বিক্রিতে মুনাফা অধিক, বিধায় এ কাজে কিছু অসাধু ব্যবসায়ী উৎসাহিত হচ্ছে। এ কারণে, এ সব নকল গাইড বই বিক্রী করে আগুল ফুলে কলাগাছ হচ্ছে এলাকার কতিপয় অসাধু বই বিক্রেতা। গত কয়েকদিন পূর্বে আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফনগর নয়াহাটির বাসিন্দা চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী বাজার থেকে নিষিদ্ধ একসেট গাইড বই কিনে নিয়ে যায়। পরে দেখা যায়, কিনে নেয়া সেটের পুরোটাই নকল গাইড বই। এভাবেই একদিকে শিক্ষার্থীদের অজ্ঞাতসারে অধিক মুনাফার লোভে প্রতারণার মাধ্যমে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে নকল গাইড বই। অন্যদিকে রাতারাতি আগুল ফুলে কলাগাছ হচ্ছে এলাকার কতিপয় অসাধু বই বিক্রেতা। তাই কোমলমতি ও সাধারণ শিক্ষার্থীদেরকে এহেন প্রতারণা থেকে রক্ষা পেতে সংশ্লিষ্টদের বাজার মনিটরিং করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com