শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে উৎসব পরিদর্শনকালে এমপি মজিদ খান ॥ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হাওরাঞ্চল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন, দেশের খাদ্য নিরাপত্ত্বা যারা নিশ্চিত করেন সেই হাওরাঞ্চলের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির যে বন্ধন তা অন্যান্য এলাকার কাছে উদাহরণ সৃষ্টি করেছে। এখানে একে অপরের কাধে কাধ মিলিয়ে বিভিন্ন উৎসবে মিলিত হন। বাউল আব্দুল করিমের মতো বিখ্যাত বাউলদের ছন্দেও ধরা পড়েছে এই সম্প্রীতির বার্তা। বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এই সম্প্রীতি যাতে অটুট থাকে তার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়।
গতকাল সোমবার বানিয়াচং উপজেলার নোয়াবাদ গ্রামে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের হরিনাম কীর্তন অনুষ্ঠান পরিদর্শন এবং পূজারীদের সাথে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেলা ও পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, চন্দন বণিক, অধ্যক্ষ পার্থ প্রতীম দাশ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, প্রিয়তোষ রঞ্জন রায়, কৃষ্ণ দেব, মাধব রায়, বিপুল ভূষণ রায়, এজেডএম উজ্জ্বল, সাজিদ আলী তালুকদার, আব্দুল কাইয়ুম, পীযূষ সূত্রধর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com