শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে বিরোধের জের ॥ কামড়াপুর ব্রীজে বন্ধুর হাতে পাথারিয়ার যুবক খুন

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বানিয়াচং উপজেলাধীন নয়াপাথারিয়া গ্রামের লাল মিয়া কয়েক বছর আগে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। মাত্র ২ টাকা রিক্সাভাড়ার জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে তিনি খুন হন। কয়েক বছরের এই ব্যবধানে তার পুত্র রাসেল মিয়া (২৫)। তিনি খুন হলেন পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে বন্ধুদের হাতে। এ সময় রাসেলের পাল্টা ছুরিকাঘাতে তার বন্ধু ঘাতক সোহাগ মিয়া (২৪) আহত হয়েছেন। সে হবিগঞ্জ পৌরসভার উমেদনগর গ্রামের কিতাব আলীর ছেলে। পুলিশ প্রহরায় তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার সন্ধ্যায় শহরের কামড়াপুরে খোয়াই নদীর এম.এ রব ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, পাওনা টাকা নিয়ে রাসেল এবং সোহাগের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় তারা শহরের কামড়াপুরে খোয়াই নদীর এমএ রব ব্রিজ এলাকায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে একে অপরকে ছুরিকাঘাত করেন। এতে উভয়েই গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রাসেল মিয়া মারা যান। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় সদর থানার পুলিশ। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক জানান, নিহত রাসেল এবং আহত সোহাগ দুজনই মাদকাসক্ত। তাদের মধ্যে লেনদেন বা কোনোকিছু নিয়ে হয়তো বিরোধ চলছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
তবে প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। এছাড়া আহত সোহাগের বিরুদ্ধে সদর থানায় ২-৩টা মামলা রয়েছে। তাকে বর্তমানে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com