শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এমপি আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এমপি আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। গত ২৩ ফেব্র“য়ারী শুক্রবার আরডি হল ব্যাডমিন্টন মাঠে এ টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক ও হবিগঞ্জ-লাখাই আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, ইঞ্জিনিয়ার ফণি ভূষন দাশ। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সহ-সভাপতি বাদল রায় ও জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তণ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এডঃ পূন্যব্রত চৌধুরী বিভূ। উক্ত খেলায় চ্যাম্পিন হয়েছে শাফাত ও কায়েছ জুটি। চ্যাম্পিয়ানশীপ পুরস্কার প্রদান করা হয় একটি ফ্রিজ। রানারআপ হয়েছে রাহাদ ও মামুন জুটি। রানারআপ পুরস্কার প্রদান করা হয় একটি এলইডি টেলিভিশন। খেলা পরিচালনা করেন হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সন্তোষ দেব নাথ। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com