বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাদক অধিদপ্তরের অভিযানে মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক অধিদপ্তরের বিশেষ অভিযানে বাহুবল ও চুনারুঘাটে ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় এক শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করা হয়। গতকাল রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই দুই উপজেলায় অভিযান চালায়। এ সময় চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগান থেকে মৃত বুদু বাউরির পুত্র শ্যামল বাউরি (২৮) কে আটক করা হয়। তখন তার কাছ থেকে ১ হাজার লিটার মদ তৈরির সরঞ্জাম ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত ইমান উল্লার পুত্র জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ৫শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় জসিম পালিয়ে যায়। এ ব্যাপারে দুই থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com