বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পৌর কাউন্সিল জুনায়েদ মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মামলা খারিজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল মোঃ জুনায়েদ মিয়া ও তার দু’ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলা খারিজ হয়েছে। সহকারী পুলিশ সুপার এর দেয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিজ্ঞ আদালত গত ১৮ ফেব্র“য়ারী মামলাটি খারিজ করেন।
মামলা সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার উপজেলা রোডের রিফাত মঞ্জিলের রিফাত উল্লাহর পুত্র মজনু মিয়া বাদী হয়ে ২০ লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগ এনে গত ২০১৬ সনের ৩০ অক্টোবর হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগঃ-৫ আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ থানায় প্রেরণ করেন। দীর্ঘ তদন্ত শেষে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় নবীগঞ্জ থানার থেকে আদালতে চুড়ান্ত প্রতিবেদন প্রদান করা হয়। এ প্রতিবেদনের বিরুদ্ধে বাদী মজনু মিয়া নারাজি প্রদান করলে বিজ্ঞ আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য সহকারী পুলিশ সুপারের নিকট প্রেরণের আদেশ দেন। মামলাটি সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান তদন্তে শেষে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তিনিও আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের শুনানী শেষে চুড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বিজ্ঞ আদালত গত ১৮ ফেব্র“য়ারী মামলাটি খারিজের আদেশ প্রদান করেন। এর ফলে হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুনায়েদ মিয়া, তার ভাই ফখরুল ইসলাম সুমন ও রকি মিয়া তাদের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ থেকে অব্যাহত পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com