বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে কয়েক গ্রামে পরামর্শ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪
  • ৫৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এর আনারস মার্কার সমর্থনে সদর উপজেলার নিজামপুর, লস্কপুর, গোপায়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নিজামপুর ইউনিয়নের শুক্রীপাড়া, বাগনীপাড়া, নিতাইর চক, জয়রামপুর, দরিয়াপুর, শরিফাবাদ, লস্কপুর ইউনিয়নের বনগাও, সুঘর, বৈদ্যের বাজার, হাতিরথান, শরীফপুর, নোয়াবাদ লস্করপুর, গোপায়া ইউনিয়নের মশাজান, ধুলিয়াখাল, চতুল পাইকপাড়া গ্রামের মানুষের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বিকেলে বৈদ্যের বাজারে লস্করপুর ইউয়িন আওয়ামীলীগ সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরুর পরিচালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. মামুন, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জাহেদুর রহমান জাহেদ, তৈয়ব আলী, রুবেল মিয়া, সেলিম হোসেন, সিরাজ, কাইয়ুম, আলাউদ্দিন, আব্দুল আলী, মইনউদ্দিন, পলাশ প্রমূখ। এসময় অন্যান্যের মাঝে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্নশ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলাবাসীর প্রতি নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলামকে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com