বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে হবিগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, স্বপ্নের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এর আয়োজন করে। হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ সাইফুল আলম। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ সোলায়মান মিয়া, এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকির সেকান্দার। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত, যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এবং ঘরে ঘরে বিদ্যুতায়নসহ সকল ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সকল উন্নয়ন জাতির সামনে তুলে ধরে দেশকে এগিয়ে নেওয়ার কাজে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com