শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী কাউছার গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৫১৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চেক জালিয়াতি মামলায় ১বছরের সাজাসহ অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামী কাউছার আহমেদ (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই সুমনুর রহমানের নেতৃত্বে এস.আই রিপনসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গাতাবলা বাজারের ওয়ার্কশপের ভিতর থেকে কাউছার আহমেদকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, কাউছার আহমেদ চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি প্রায় ২ বছর ধরে আত্মগোপনে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com