রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ২ জনের নামে মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৫৮৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অবৈধ পন্থায় বালু উত্তোলনের অপরাধে দুই জনের নামে মামলা করেছে খনিজ সম্পদ মন্ত্রনালয়। গতকাল শনিবার চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করা হয়। এলাকাবাসি ও পুলিশ জানায়, শনিবার দুপুরে খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপ সচিব গাজীপুর ইউনিয়নের উসমানপুর মৌজার আজিজ মিয়ার বাড়ির পাশের ইছালিয়া ছড়া থেকে চেকানগর গ্রামের এমরানুল হক তালুকদারসহ একদল লোক বালু উত্তোলন করছিলো। বিষয়টি উপ সচিব আশরাফুল আবেদিনের নজরে আসলে তিনি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের বৈধ কাগজপত্র দেখতে চান কিন্তু বালু উত্তোলন কাছের শ্রমিকরা তা জানেন না এবং বালুর মহালটি এমরানুল হক তালুকদারের বলে জানায়। বালু উত্তোলনের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেন নি এমরান। এ সময় আশরাফুল আবেদিন বালু উত্তোলন কাজে ব্যবহৃত মেশিন-পাইপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেন। অবস্থা বেগতিক দেখে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যপারে এমরানুল হক তালুকদার ও আঃ মালেক নামের দুই ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com