শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে গোপলা নদী থেকে বালু উত্তোলন

  • আপডেট টাইম বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৬২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলা নদীর থেকে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র।
জানা যায়, গত ১ সপ্তাহ ধরে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে ভড়ারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী গোপলা নদীর উপর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছেন সদরঘাট গ্রামের এক ব্যক্তি।
সরেজমিন গিয়ে দেখা যায় ভড়ারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী গোপলা নদীর উপর একটি মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের কাছে এবিষয়ে জানতে চাইলে তারা বলেন এক সপ্তাহ ধরে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনকে অবগত করার পরও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী বলেন, বালু উত্তোলনের ব্যাপারে অবগত হওয়ার পর দেবপাড়া ইউনিয়ন ভূমি অফিসকে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ প্রদান করি। গত কিছুদিন আগে ভুমি অফিস এব্যাপারে রির্পোট প্রদান করেছে। এ রিপোর্টের আলোকেই পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com