শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হিয়ালায় বখাটের হামলায় স্কুল ছাত্রী ও তার ভাই আহত

  • আপডেট টাইম সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হিয়ালা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মুর্শিদা ও দশম শ্রেণীর ছাত্র তার ভাই আবু বকরকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত সূত্রে জানা যায়, মক্রমপুর গ্রামের মোতাব্বির হোসেনের কন্যা ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মুর্শিদা আক্তার (১৫) কে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো সাবেক মেম্বার আব্দুল হকের পুত্র মোফাজ্জল (১৮)। বিষয়টি মুর্শিদা তার অভিভাবককে জানালে এ নিয়ে এলাকায় সালিশ হয়। এতে মোফাজ্জল ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোফাজ্জলসহ একদল বখাটে তাকে উত্যক্ত করে। মুর্শিদা প্রতিবাদ করলে তাকে পিটিয়ে আহত করে বখাটেরা। খবর পেয়ে ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র আবু বকর এগিয়ে এলে বখাটে মোফাজ্জল ও তার বড় ভাই ফয়ছল তাকেও পিটিয়ে আহত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com