শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এমপি আবু জাহির এর ব্যক্তিগত সহকারী সুদীপ দাসের পিতা আর নেই ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি’র ব্যক্তিগত সহকারী সুদীপ চন্দ্র দাসের পিতা সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল চন্দ্র দাস পরলোক গমণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল রাত ১টায় ভবানীপুর গ্রামে তার নিজ বাড়িতে দাহ সম্পন্ন হয়।
সুশীল চন্দ্র দাশ পরলোকগমনকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন। রতœা উচ্চ বিদ্যালয়ের একজন দাতা সদস্যও তিনি। তিনি ওই এলাকার ৪টি গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি ছিলেন।
আবু জাহির এমপিসহ বিভিন্ন মহলের শোক ঃ সুশীল চন্দ্র দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। সংবাদপত্রে প্রেরিত শোক বার্তায় তারা সুশীল চন্দ্র দাসের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হবিগঞ্জ এক্সপ্রেস পরিবারের শোক ঃ সুদীপ চন্দ্র দাশের পিতা সুশীল চন্দ্র দাসের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, দৈনিক হবিগঞ্জ এক্সপেস সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রার্চায্য রিংকু, আর টিভির প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, স্টাফ রিপোর্টার এম কাউছার আহমেদ, কাজী মিজানুর রহমান। শোক বার্তায় তারা সুশীল চন্দ্র দাসের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com