শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৭৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত: অর্ধশত আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে রমজানপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রদীপ সরকারের সাথে একই গ্রামের প্রবীন্দ্র সরকারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সোমবার দুপুরে প্রদীপ সরকারের লোকজন বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশত আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com