শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পইলে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নে আইন শৃংখলা রক্ষা কমিটির আয়োজনে গতকাল রবিবার রাতে দেবপাড়ায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সার্কেল মোঃ রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিনুল হক, পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, স্থানীয় মুরুব্বিয়ানবৃন্দ ও যুব সম্প্রদায়। ইউপি সদস্যগনের মাঝে বক্তব্য রাখেন, মোঃ মোস্তফা জামাল, মোঃ বাবর আলী, আব্দুল জলীল মিন্টু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু তাহের, শিবেন্দ্র চন্দ্র শিবু, আব্দুল কাইয়ূম ও আমিনা বেগম। বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিতিতে পইল ইউপির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদক-জুয়া ও বিভিন্ন শৃংখলা বিরোধী কাজ প্রতিরোধে পুলিশের কঠোর ভূমিকার পাশাপাশি স্থানীয় জনগনের সচেতনার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা খোয়াই নদীর মাছুলিয়া ও আছিপুর এলাকায় বালু ও আইপিএলের নামে জুয়া খেলা বন্ধের দাবী জানান। বক্তারা বিভিন্ন স্থানে সংগঠিত ঘটনা মিমাংসায় সহযোগিতা করায় পুলিশ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com