বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে হেলপার ও যাত্রীর হাতাহাতি নিয়ে মহাসড়ক অবরোধ ॥ আলমগীর চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৭৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসের হেলপার ও এক যাত্রীর হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। এ সময় মহাসড়কের উভয়দিকে কয়েক শতাধীক গাড়ী আটকা পড়ে। এতে দূর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। গতকাল রোববার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল রোববার রাতে সিলেটস্থ হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসের কাউন্টারে আউশকান্দির টিকেট কাটেন নবীগঞ্জের এক যাত্রী। বাস চলন্ত অবস্থায় ওই যাত্রীর সাথে অশালিন ভাষায় গালিগালাজ করেন বাসের হেলপার। আউশকান্দি তথা নবীগঞ্জবাসীকে নিয়েও নানা কটুুক্তিমূলক কথা বার্তা বলেন হেলপার। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর পেয়ে আউশকান্দি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোব্দ এলাকাবাসী। এ সময় প্রায় কয়েক শতাধিক দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ। মহাসড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। তিনি বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com