বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার আশ্রয়হীন

  • আপডেট টাইম রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৫৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গত দু’দিনের ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। কোন কোন পরিবার অন্যের বাড়িতে আশ্রয় নিলেও কেউ কেউ খোলা আকাশের নিচে ঝুপরি বানিয়ে মানবেতর দিনযাপন করছে। গতকাল শনিবার রিপোর্ট লেখা পর্যন্ত সরকারীভাবে কোন সহযোগিতার খবর পাওয়া যায়নি। ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে হাহাকার বিরাজ করছে। গত বৃহস্পতিবার সকালের দিকে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার করগাওঁ ইউনিয়নে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন, করগাও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন। তিনি দাবী করেন ওই ইউনিয়নের গুমগুমিয়া, পাঞ্জারাই, শেরপুর, কামালপুর, পুরুষোত্তমপুর, নোয়াগাও, লক্ষিপুর, রাধানগর, করগাও, তারনগাও, মুড়ারপাটলীসহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক ঘরবাড়ি সম্পুর্ণ এবং অর্ধশতাধিত ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। অনেকেই অর্থের অভাবে তাদের আশ্রয়স্থল বসত ঘর নির্মাণ করতে পারছে না। নানা স্থানে আশ্রয় নিয়েছেন। এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতা করা হয়নি। ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্য করার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com