শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মুফতি আলমগীর হোসেনের হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৪ মে, ২০১৮
  • ৭৪২ বা পড়া হয়েছে

এম.এ.আই.সজীব ॥ ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হাতে হবিগঞ্জের রাজিউগ্রামের মাওলানা মুফতি আলমগীর হোসেন হত্যা মামলার মূল আসামী সজল মিয়া চৌধুরী (৩৬) কে হবিগঞ্জ সদর থানা পুলিশ আটক করেছে। গতকাল সকালে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ধল সড়ক বাজার থেকে তাকে আটক করে। সে আষেঢ়া গ্রামের বাগল মিয়া চৌধুরীর পুত্র। অভিযোগ সুত্রে জানা যায়, মুফতি আলমগীর হোসেনের নিকট থেকে নাসরিন হক নামে এক মহিলা ৩ লাখ টাকা কর্জ নেয়। উক্ত টাকা ফেরত দেয়ার কথা বলে নাসরিন হক সহ তার সহযোগিরা গত ৮ ফেব্র“য়ারী মুফতি আলমগীরকে বাড়ী থেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত সজল মিয় চৌধুরীসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর পর থেকে আসামীরা আত্মগোপন করে থাকে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com