শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রিচি ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থা’র স্বরণিকা “আলোকিত আদর্শ রিচি ইউনিয়ন” এর প্রকাশনার মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩
  • ৮৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রিচি ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থা’র স্বরণিকা “আলোকিত আদর্শ রিচি ইউনিয়ন” এর প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে গতকাল বিকেলে এ মোড়ক উন্মোচন করেন। এ উপলক্ষে রিচি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিচি ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আরব আলী। রিচি ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, রিচি ইউনিয়ন চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াস, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক এম এ রব।
উপস্থিত ছিলেন রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ কামাল উদ্দিন, ডাঃ মোঃ বরকত আলী, হাজী লুৎফুর রহমান, হাজী মহিবুর রহমান, মশিউর রহমান শামীম, আব্দুল হক মেম্বার, আরব আলী বিকম, মজিবুর রহমান, এডঃ ক্ষিতিশ চন্দ্র গোপ, এডঃ একে এম মেহেরাজ উদ্দিন, কাজল আহমেদ মেম্বার, আব্দুর রাজ্জাক, কুতুব উদ্দিন, আব্দুল কাইয়ূম, শিল্পী আকরাম আলী, ইউপি সচিব আব্দুল মতিন, মোঃ নুরুল হক মেম্বার, জিয়াউর রহমান, কাজল চন্দ্র গোপ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এডঃ মোঃ আবু জাহির বলেন, রিচি একটি আদর্শ ইউনিয়ন। এ ইউনিয়নের কার্যক্রমও অনুকরনীয়। সামাজিক বিচার ব্যবস্থাসহ বিভিন্ন অপরাধ দমনে এ ইউনিয়নের যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি রিচি ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার উন্নয়ন ও কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, দেশের উন্নয়নের সাথে সমাজ উন্নয়ন প্রয়োজন। রিচি ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় সে কাজটি করে যাচ্ছেন। এজন্য তিনি ওই সংস্থার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বের দরবারে আমরা অনেক পিছিয়ে আছি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া এর উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, নারীদের বাদ দিয়ে সমাজ উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি সমাজ কর্মে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এডঃ মোঃ আবু জাহির এমপি সভার শুরুতে ডাঃ মোঃ জিতু মিয়া সম্পাদিত “আলোকিত আদর্শ রিচি ইউনিয়ন” এর মোড়ক উন্মোচন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com