শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বড়ইউড়ি ইউনিয়ন যুবলীগ-কৃষকলীগ-ছাত্রলীগও একাট্টা চেয়ারম্যান প্রার্থী আমীর হুসেন মাষ্টারকে বানিয়াচংয়ের কদুপুর গ্রামবাসীর সমর্থন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাষ্টারকে দলমত নির্বিশেষে কদুপুর গ্রামবাসী সমর্থন দিয়ে হেলিকপ্টার প্রতীককে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সাথে ৭নং বড়ইউড়ি ইউনিয়ন যুবলীগ-কৃষকলীগ-ছাত্রলীগ একাট্টা হয়ে আমীর হুসেন মাষ্টারকে সমর্থন দিয়ে প্রচারণায় নেমেছে। গত রবিবার কদুপুর বাজারে বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হবিবুর রহমানের পরিচালনায় কদুপুর গ্রামবাসীর এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলমত নির্বিশেষে গ্রামবাসী আমীর হুসেন মাষ্টারকে সমর্থন দেন। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আমীর হুসেন মাষ্টার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুবিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান সজিব আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা এডঃ আলাউদ্দিন তালুকদার, সুজাতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বাছির মিয়া, জেলা কৃষকলীগ নেতা সঞ্জয় রায়, জসিম উদ্দিন ও পুকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফরিদ আহমদ। এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন বড়ইউড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়া, হাজী আব্দুল হক লন্ডনী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান মিয়া, সহ-সভাপতি সেলিম মিয়া, প্রচার সম্পাদক মিজানুর রহমান, কৃষকলীগ সভাপতি সোহেল আখঞ্জী, সাধারণ সম্পাদক সেলিম মেম্বার, আওয়ামীলীগ নেতা সেকুল মিয়া, আব্দুল মজিদ, ওয়াদুদ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com