শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রী ও তার ভাইকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে একদল বখাটে। এ ব্যাপারে ওই ছাত্রী হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বখাটেদের ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে। গতকাল বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। অভিযোগের বিবরণে জানা যায়, ওই গ্রামের আব্দুল মতিনের কন্যা কবির কলেজিয়েট একাডেমির এইচএসসি পরীক্ষার্থী ইমরানা আক্তার (২০) কে কলেজে আসা-যাওয়ার পথে নিয়মিত উত্যক্ত করতো একই গ্রামের ইদু মিয়ার পুত্র আরিফ আহমেদ (২৫)। বিষয়টি ওই ছাত্রী এলাকার লোকজনকে জানালে বখাটে আরিফ ক্ষিপ্ত হয়ে ওঠে। গতকাল ওই সময় কলেজে যাবার পথে আরিফ, ওসমান গণির পুত্র রুবেলসহ একদল বখাটে ইমরানাকে শ্লীলতাহানী করে। একপর্যায়ে তাকে ও তার বোন সুলতানা আক্তার (২৫) এবং তার ছোট ভাই ভাদৈ আইডিয়াল হাইস্কুলের ছাত্র ৬ষ্ঠ শ্রেণির ছাত্র হাবিবুর রহমান (১২) কে পিটিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওই ছাত্রী উল্লিখিতসহ আরো কয়েকজনকে আসামী করে সদর থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগের প্রেক্ষিতে সদর থানার এসআই হরিধন একদল পুলিশ নিয়ে সন্ধ্যা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com