শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে পুলিশের সাড়াশি অভিযান ১২১ পিস ইয়াবাহ-মদসহ আটক ৬

  • আপডেট টাইম শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৬০৬ বা পড়া হয়েছে

এমএআই সজিব ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ১২১ পিস ইয়াবাহ ও ২ লিটার মদ উদ্ধার করেছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হচ্ছে বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুর জলিল (২০), শহরের নোয়াহাটি এলাকার বাবুল মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৭), আনোয়ারপুর গ্রামের কনু মিয়ার পুত্র শিপন মিয়া (২০), যশের আব্দা গ্রামের লিয়াকত আলীর পুত্র উজ্জল মিয়া (২২), নাতিরপুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র শাহজাহান (৩৫) ও মুসলিম কোয়ার্টারের মৃত কুদরত উল্লাহর পুত্র খলিল মিয়া (৪৫)।
শহরে চুরি, অসামাজিক কার্যকলাপ ও মাদক বন্ধে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় পুরান বাজার থেকে আব্দুর জলিলকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩০ পিস ইয়াবাহ উদ্ধার করা হয়। নোয়াবাদ এলাকার দুলানগর থেকে আটক করা হয় জসিম উদ্দিন ও শিপন মিয়াকে। তাদের নিকট থেকে ৮পিস ইয়াবাহ উদ্ধার করা হয়। গরুর বাজার যশেরআব্দা পয়েন্ট থেকে উজ্জল মিয়াকে আটক করা হয়। তার নিকট উদ্ধাার করা ১৫ পিস ইয়াবাহ এবং মুসলিম কোয়ার্টারের বাসা থেকে আটক করা হয় খলিল মিয়াকে। তার নিকট থেকে ৬৮ পিস ইয়াবাহ উদ্ধার করা হয়েছে। এছাড়া শাহজাহানকে আটক করা হয় বগলাবাজার রেলকলোনী থেকে। তার নিকট থেকে ২ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com