রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের বাঁশডর গ্রামের রাস্তা নয় যেন মরণ ফাদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে নবীগঞ্জ উপজেলার বাঁশডর গ্রামের রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকলেও নজর পড়ছে না প্রশাসন অথবা জনপ্রতিনিধিদের। এ যেন দেখার কেউ নেই।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণী-পেশার মানুষের দৈনন্দিন যোগাযোগে নেমে এসেছে চরম দুর্ভোগ। দ্রুত রাস্তাটি মেরামতের জন্য দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার কাজ না হওয়ায় বিভিন্ন অংশে ইট ওঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে চলাচলে বিঘœ ঘটে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে বিপাকে পড়েছে কয়েক গ্রামের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় এলেই বাড়িতে জনপ্রতিনিধিদের লাইন পড়ে। অনেকেই অনেক প্রতিশ্র“তি দেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি নিয়ে দুর্ভোগ পোহালেও এদিকে নজর দিচ্ছেন না জনপ্রতিনিধিরা।
এ ব্যাপারে বাউশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক বলেন, ৪ কিলোমিটার এই রাস্তাটি পাকাকরণের অভাবে উল্লেখিত গ্রামসহ আশপাশের গ্রামের লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন প্রতিনিয়ত। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইট সলিং হলেও রাস্তাটি বেশিদিন স্থায়ী থাকেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com