শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্মেলন

  • আপডেট টাইম সোমবার, ৪ জুন, ২০১৮
  • ৬৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্মেলন কাউন্সিল অনুষ্টিত হয়েছে। গত ১ জুন শুক্রবার স্থানীয় সাইফুর রহমান টাউন হলে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, অধ্যাপক নিখিল ভট্টাচার্য্য। প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি এডঃ পুন্যব্রত চৌধুরী বিভু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার রায় মঙ্গল। হবিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক এডঃ তুষার কান্তি মোদক, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ চন্দ্র দেব। শায়েস্তাগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শংকর রায়, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক সভাপতি বন বিহারী রায়, ইউনিয়ন শাখার সভাপতি সুজিত রঞ্জন সেন, স্বদেশ গোপ, উত্তম রায়, নিরঞ্জন দাশ, অনঙ্গ মোহন দেবনাথ, নির্মল পাল, শিবু প্রসাদ দাশ, মনি দেব, সুমন চন্দ্র দাশ, সত্যজিৎ বসাক। সভায় সভাপতিত্ব করেন, শংকর অধিকারী এবং সঞ্চালনা করেন বিপুল ভট্টাচার্য্য শিবু। অনুষ্ঠানে গীতা পাঠ করেন ধ্র“বজিৎ অধিকারী ও চন্ডী পাঠ করেন দিবাকর অধিকারী পান্ত। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় সাধনে ছিলেন সহ-সভাপতি গিরীন্দ্র চন্দ্র গোপ।
উক্ত কাউন্সিল অধিবেশনে শংকর অধিকারীকে পুনরায় সভাপতি এবং অলক কুমার চন্দকে সাধারণ সম্পাদক ও কাজল রঞ্জন দত্তকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com