শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের পুরানগাও জামিয়া শহীদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও মৌলভীবাড়ী জামিয়া শহীদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মরহুম মাওঃ আব্দুস শহীদ (রহঃ) এর স্মৃতি স্বরনে গতকাল রবিবার বিকেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মাওঃ হুসাইন আহমদের সভাপতিত্বে ও মাওঃ কবির আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, গলমুকাপন মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ রুহুল আমীন।
বিশেষ অতিথি ছিলেন কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম চৌধুরী, মাওঃ আইয়ুব বিন সিদ্দিকি, মাওঃ আব্দুল হালিম, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ আশিদুর রহমান, মাওঃ সাজ্জাদুর রহমান, মাওঃ মুফতি আবু ইউসুফ, মাওঃ জাকারিয়া ফুরকানি, মাওঃ নুরুল্লাহ চৌধুরী, মাওঃ হিফজুর রহমান, মাওঃ হামিদুর রহমান, মুফতি ফখর উদ্দিন, হাফেজ মাওঃ হামিদ উদ্দিন, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ ছাদিকুর রহমান, মাওঃ নুরুল ইসলাম, মাওঃ মুশাহিদ আহমদ প্রমুখ। ইফতার শেষে এক সভায় সর্ব সম্মতিক্রমে হযরত মাওঃ শায়খ আব্দুস শহীদ স্মৃতি সংসদ এর কমিটি গঠন করা হয়। এতে ইব্রাহিম চৌধুরীকে আহ্বায়ক, মাওঃ নুরুল্লাহ চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক ও মাওঃ হিফজুর রহমানকে সদস্য সচিব করা হয়। এ ছাড়া আগামী ১৯ জুন মঙ্গলবার সকাল ১০টায় উক্ত স্মৃতি সংসদের সভার আয়োজন করা হয়েছে। এতে সকল আলেম উলামাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com