বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে বানভাসি মানুষের দুর্ভোগ চরমে ॥ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দিনাতিপাত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বানভাসি মানুষের দুর্ভোগ কমেনি। বন্যার পানি কিছুটা কমলেও এখনো পানিবন্দি অবস্থায় দিনযাপন করছে অসংখ্য পরিবার। অনেক বসতবাড়িসহ রাস্তাঘাটে এখনো পানি রয়ে গেছে। বিশুদ্ধ খাবার পানি এবং খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। ব্যক্তিগতভাবে অনেকেই বানভাসি মানুষের সহযোগিতা করছেন। পুরোপুরি পানি কমতে আরো কয়েকদিন লাগতে পারে বলে ভুক্তভোগিরা জানান।
গতকাল দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামে গিয়ে কয়েকটি ঘরের ভিতরে হাটু পানি দেখা গেছে। এসব পরিবার ঘরের ভিতর মাচা বেঁধে বসবাস করছেন। নদী পাড় হয়ে বন্যা কবলিত গ্রামের ভিতরে প্রবেশ করার সময় ত্রাণের নৌকা মনে করে অসহায় মানুষ গুলো হাউমাউ করে কেঁদে উঠেন। যখন তারা বুঝতে পারলেন এটি ত্রাণের নৌকা নয়, সাংবাদিকরা এসেছেন তখন তারা কান্না থামিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা বলতে থাকেন। তাদের চেহারায় দুর্দশার করুণ চিহ্ন ফুটে উঠে। নাম প্রকাশে অনিচ্ছুক মহিলারা বলেন, বাবারে, আমরা গরীব, আমাদেরও তো জীবন আছে। বন্যার পানি আমাদের সব ভাসিয়ে নিয়ে গেছে। বেছে থাকার মত কোনো রকম ভিটে বাড়ি আছে। ঘর থেকে বেড় হওয়ার কোনো পথ নেই। খেয়ে না খেয়ে কোনো রকম বেছে আছি। একটা মানুষ আমাদের খোঁজ খবর নিচ্ছে না। বাবারে আমরার দুর্ভোগের কথা মেম্বার চেয়ারম্যান রে কইবায়নি? তোমরার মাধ্যমে না হয় দেশের মানুষেরে দেখাও। তারা দেখে আমরারে কিছু দিবনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com