বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

তিন সিটিতে বিএনপির প্রার্থী বুলবুল-আরিফ-মজিবর

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৪৯৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি। বৃহস্পতিবার (২১ জুন) রাতে দলের মনোনয়ন বোর্ড তিন সিটি নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে। তবে ঘোষণা কখন দেবে তা জানায়নি দলটি।
জানা গেছে, রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আর সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে ধানের শীষ দেওয়া হবে। অপরদিকে, নিজে প্রার্থী হতে আগ্র্রহী না হলেও খুলনার নজরুল ইসলাম মঞ্জুর মতো বরিশালের মজিবর রহমান সরোয়ারকে দলের পক্ষ থেকে ডেকে এনে ধানের শীষের প্রার্থী করা হচ্ছে।
বরিশালে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য নয়জন দলীয় মনোনয়ন ফর্ম কেনেন। তাদের মধ্যে মজিবর রহমান সরোয়ার ছিলেন না। ওই নয়জন প্রথমে ১০ হাজার টাকায় ফর্ম কিনে পরে ২৫ হাজার টাকা জামানত দেন। ৩৫ হাজার টাকা খরচ করে তাদের প্রাপ্তি গুলশানে মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাতের সুযোগ। এতেই অনেক সন্তষ্ট তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বাংলানিউজকে বলেন, আমরা আগেই জানতাম, সরোয়ার ভাইকে মনোনয়ন দেওয়া হবে। তারপরও সাক্ষাৎকার দিলাম। দল যাকে দেবে তার পেছনেই কাজ করতে রাজি আছি।
বরিশালের বর্তমান মেয়র আহসান হাবীব কামালের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের নানা অভিযোগের কারণেই তাকে এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন না করা এবং সরকারি দলের সঙ্গে পুরো পাঁচ বছর লিয়াজো করে চলার কারণেই তিনি এবার মনোনয়ন পাচ্ছেন না। তবে নির্বাচন করার জন্য যে ধরনের অর্থ দরকার সেটা একমাত্র কামালেরই আছে বলে স্থানীয়রা জানান। তারপরও দল তার ওপর আস্থা রাখছে না এবার।
অন্যদিকে, সিলেটে মেয়র প্রার্থী বাছাই নিয়ে অনেকটা সমস্যায় পড়ে মনোনয়ন বোর্ড। তারা বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিতে চায়। কিন্তু অন্য যে পাঁচ প্রার্থী মনোনয়ন চাচ্ছেন তারা সবাই আরিফুল হকের বিরুদ্ধে কথা বলেছেন সাক্ষাৎকারে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এখন আর বিএনপির কেউ না। কাজ করেন অপর পক্ষের হয়ে। দুর্দিনে তৃণমূলের পাশেও পাওয়া যায় না তাকে। তবে এতোসব কিছুর পরও আরিফুল হকই ধানের শীষ পাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com