বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের শেরপুর গ্রামবাসীর উদ্যোগে শেখ মহিউদ্দিন আহমেদকে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামবাসীর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকালে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বী ইয়াওর মিয়া চৌধুরী।
সাবেক ইউপি সদস্য মাওঃ শামছুল হক নুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদ। এতে বক্তব্য রাখেন, খালেদ আহমদ, আলতাব মিয়া, সেফু চৌধুরী, মাহফুজুর রহমান প্রমূখ। অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে শেরপুর মধ্যপাড়া আবু বক্কর সিদ্দিক (রাঃ) জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার, শেরপুর গ্রামের ঈদগাহ্’র উন্নয়নে ৪০ হাজার ও শেরপুর-কামালপুর মাদ্রাসার সার্বিক উন্নয়নে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৪০ হাজার অনুদান প্রদানের ঘোষণা করেন শেখ মহিউদ্দিন আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com