রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে ১ বছরে ২৯৯ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজিব ॥ হবিগঞ্জে ২০১৭-১৮ অর্থ বছরে ২৯৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ লাখ ২৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলার ৮৪টি বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী এবং বিক্রি, ওজনে কারচুপিসহ নানা অনিয়মের কারণে এই জরিমানা করা হয়।
গতকাল সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সেমিনারে এই তথ্য জানানো হয়।
ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আলোকে অনুষ্ঠিত সেমিনারে আরো জানানো হয় বিভিন্নভাবে হয়রানীর শিকার হয়ে হবিগঞ্জে গত ১ বছরে ৪৯ ভোক্তার অভিযোগের পরিপ্র্রেক্ষিতে ২৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকার ২৫ শতাংশ পেয়েছেন অভিযোগকারীরা।
সেমিনারে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাবেল, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দ বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com