রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে ১ বছর করে কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ৬৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মহিলাসহ ৩ জনকে আটক করেছে হবিগঞ্জের মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলো- নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামের মাদক ব্যবসায়ী জহির উল্লাহ (৬০), তার স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও বাউশা ইউনিয়নের নাদামপুর গ্রামের মৃত উদ্দিছ আলীর পুত্র ইয়াবা ব্যবসায়ী সফর আলী (৪০)। সুত্রে জানা যায়, গতকাল বিকেলে হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সালামতপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে জহির উল্লাহ ও তার স্ত্রী সুফিয়া বেগমকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে একই দিনে উপজেলার বাউশা নাদামপুর গ্রাম থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সফর আলীকে আটক করা হয়। পরে আটককৃত ৩ জনকে ভ্রাম্যমান আদালতের কার্যালয়ে হাজির করলে সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com