শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান, নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইফতেখার হোসেন চৌধুরী, উপজেলা পঃপঃ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, কাউন্সিলর জাহেদ চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে এমপি এম এ মুনিম চৌধুরী বাবু আগামী ৩১-জুলাই হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের তারিখ নির্ধারণ করেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরণ করায় বহির বিভাগ ৩টাকা ও জরুরী বিভাগে ভর্তিকৃতদের ৮ টাকা টিকেট উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। এ সময় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ৩টাকার টিকেট কেটে চিকিৎসা সেবা গ্রহণ করে উক্ত সেবার উদ্বোধনী ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com