শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

খালিক মঞ্জিলের স্বত্ত্বাধীকারী মদব্বির চৌধুরী’র সহধর্মীনির ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার খনকারী পাড়া নিবাসী খালিক মঞ্জিলের স্বত্বাধিকারী বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব মোঃ মদব্বির হুসেন চৌধুরী (মত্তকি) এর সহধর্মীনি এবং সাবেক ছাত্রনেতা মোঃ মিনাল আহমেদ চৌধুরীর মাতা মোছাঃ সৈয়দা খাতুন (৭০) গত মঙ্গলবার রাত ১.৩০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে ৫ পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ গতকাল মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটের সময় উনার নিজ গ্রামের বাড়ী খনকারী পাডা জামে মসজিদ প্রাঙ্গঁণে অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে নবীগঞ্জের বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। মরহুমার শেষ ইচ্ছা অনুসারে উনার চতুর্থ পুত্র মোঃ মিনাল আহমেদ চৌধুরী জানাযার নামাজের ইমামতি করেন। জানাযার নামাজে শরিক হন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, শফিকুর রহমান ফারছু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী, বিশিষ্ট মুরব্বি ছুরুক মিয়া, সোহান চৌধুরী, জাহাঙ্গীর বখত, আব্দুল আলীম (ছোট), মোঃ খালেদ আহমেদ এবং খনকাড়ী পাড়া গ্রামের লোকজনসহ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন ও সমাজের নেতৃস্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মায়ের রুহের আত্মার মাগফেরাত কামনার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন মরহুমার পুত্র হেভেন চৌধুরী, হেলাল চৌধুরী, বেলাল চৌধুরী, মিনাল চৌধুরী, দিলাল চৌধুরী ও একমাত্র কন্যা রেফা চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com