শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ বিপ্লব রায় চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী।
বর্তমান সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমণের কারণে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনিত করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। গতকাল বুধবার রাতে আতাউর রহমান সেলিম স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আতাউর রহমান সেলিম বলেন, গতকাল দুপুর ২টায় সৌদিআরব গমন করেন বোরহান উদ্দিন চৌধুরী। এমতাবস্থায় কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুসারে তার অনুপস্থিতিকালে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়। বিষয়টি কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদককে অবহিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com