বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে প্রেমিক-প্রেমিকাকে আটক করে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম রবিবার, ২২ জুলাই, ২০১৮
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের গৃহবধূ স্বামীকে তালাক দিয়ে চুনারুঘাটে প্রেমিকের বাড়িতে এসে জনতার হাতে আটক হয়ে শ্রীঘরে ঠাই হয়েছে প্রেমিক-প্রেমিকার। আটক প্রেমিক-প্রেমিকা হলেন, চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের আতর আলীর পুত্র ভাঙ্গারী ব্যবসায়ী জিতু মিয়া (২৫) ও মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার গ্রামের দুদ মিয়ার কন্যা রোজিনা আক্তার (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, জিতু মিয়া ভাঙ্গারী ব্যবসায়ী। ব্যবসার সুবাধে রোজিনার সাথে প্রায় ৩ মাস আগে পরিচয় হয় জিতু মিয়ার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের কারণে রোজিনা তার স্বামী জাকিরকে তালাক দেয়। গত শুক্রবার প্রেমের টানে রোজিনা জিতু মিয়ার বাড়িতে চলে আসে। গভীর রাতে স্থানীয় লোকজন জিতু মিয়ার শোয়ার ঘর থেকে তাদেরকে আপত্তিজনক অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। পরে তাদেরকে বেধে রেখে স্থানীয় চেয়ারম্যানকে খবর দিলে চেয়ারম্যান শামীম আহমেদ তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করেন। গতকাল শনিবার বিকেলে প্রেমিক যুগলকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com