বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ শহীদ লিয়াকত স্মৃতি সংসদ চুনারুঘাট উপজেলার বৃত্তিপ্রাপ্ত ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। ২১ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় চুনারুঘাট উপজেলার পদক্ষেপ গণপাঠাগারে উক্ত সংসদের সভাপতি মাওলানা আবুল কাশেম আল-আবেদীর সভাপতিত্বে ও সচিব খন্দকার তৌফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। প্রধান বক্তা ছিলেন সংসদের উপ-পরিচালক আমিরুল ইসলাম রামীম। উদ্বোধন করেন মাওঃ মঈনুল ইসসলাম চৌধুুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মাওঃ রফিকুল ইসলাম জাফরী, প্রফেসর মাজহারুল ইসলাম, এস, এম মিজান, মহসিন সর্দার, মাষ্টার আতিকুল কবির, মাওঃ আঃ খালেক, আখতার হোসাইন, আলামীন সরকার, হারিছ মিয়া প্রমুখ। গত ২৫ ডিসেম্বর সারা দেশের ন্যায় উপজেলার গাজিপুর হাইস্কুল এন্ড কলেজ, মফিজ উদদীন চৌধুরী দাখিল মাদরাসা ও রানীগাও মাসুদ চৌধুুরী হাই স্কুল এন্ড কলেজে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ জন টেলেন্টপুল ও ৩০ জন সাধারণ বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ, ক্রেষ্ট, সার্টিফিকেট পুরস্কার সহ সকলকে ছবি সংবলিত ম্যাগাজিন উপহার দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com