শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাবেক জেলা ছাত্রলীগ নেতা রাজু বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুছা আহমেদ রাজু (৩২) কে নিষিদ্ধ ইয়াবা আটক করেছে ডিবি পুলিশ। গত রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্বে দেন ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদ ও দেবাশীষ দাস। গতকাল সোমবার বিকেলে ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে সিনিয়র জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সে শহরের সুলতানমাহমুদপুর এলাকার আব্দুল জাব্বারের পুত্র। পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহীনির চোখ ফাকি দিয়ে মোটর সাইকেল যোগে জেলার বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছে। বিষয়টি তাদের নজরে আসলে তারা তাকে ধরতে উৎ পেতে থাকে। গত রবিবার সে ইনাতগঞ্জ এলকায় ইয়াবা বিক্রি করতে গেলে ডিবি পুলিশ তাকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করে। এসআই আবুল কালাম আজাদ জানান, রাজুকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার গডফাদার কে জানা যাবে। অচিরেই রিমান্ডের আবেদন করা হচ্ছে।
ডিবির ওসি মোঃ শাহ আলম জানান, রাজু ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এবং নিজেকে সরকার দলীয় নেতা পরিচয় দিয়ে থানা ও ফাড়িসহ বিভিন্ন স্থানে দাপটের সাথে চলে আসছে এবং বিভিন্ন এলাকা থেকে শহরে আসা ভোক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com