শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ৫শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৫১৫ পিস ইয়াবা ও নগদ ৩৫ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য অফিসের ইন্সপেক্টর খায়রুল আলম ও সহকারী পরিচালক মোঃ তানবীর হোসেন খানের নেতৃত্বে একদল মাদকদ্রব্য অফিসার গতকাল রবিবার রাত ৮টার দিকে চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামে অভিযান চালিয়ে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সাবেক ইউপি মেম্বার ফজলুর রহমান আকল মিয়া (৫০) কে ৫১৫ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় তার নিকট থেকে নগদ ৩৫ হাজার টাকা ও ২টি মোবাইল সেট উদ্ধার করে। আকলকে চুনারুঘাট থানায় নিয়ে আসে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হবিগঞ্জ মাদকদ্রব্য অফিস। উল্লেখ্য, তার বিরুদ্ধে অন্য আরেকটি মামলার ওয়ারেন্ট চুনারুঘাট থানায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com