রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ১ ব্যক্তিকে মারপিট করে ১ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ৫৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে শফিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে মারপিট করে ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। সে চুরতা গ্রামের মন্নর মিয়ার পুত্র।গতকাল শুক্রবার সন্ধ্যার সাড়ে ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাজিউতা গ্রামের চানভাঙ্গা সড়কে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শফিক মিয়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। তিনি উপজেলার জাজিউতা গ্রামের নিকট পৌছুলে একদল দুর্বৃত্ত শফিক মিয়ার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা মারপিট করে তার কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আহত শফিক মিয়া জানান, হামলাকাপরী ৫/৬ জন ছিল। এর মধ্যে তিনি একই উপজেলার জাজিউতা গ্রামের দুলাল মিয়ার পুত্র সেলিম মিয়া ও রাজু মিয়াকে চিনতে পেরেছেন। এ ঘটনায় ৫ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com