শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবু জাহিরের প্রচেষ্টায় হবিগঞ্জ সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন

  • আপডেট টাইম রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আবু জাহিরের প্রচেষ্টায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে হবিগঞ্জ সদর উপজেলায়। লাখাই উপজেলাও শতভাগ বিদ্যুতায়নের পথে। আজ সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলাসহ দেশের ২১টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিংয়ের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই কর্মসূচির আওতায় দেশের ২১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের অংশ হিসেবে আজ হবিগঞ্জ সদর উপজেলাও শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের অন্যান্য উপজেলার সাথে হবিগঞ্জ সদর উপজেলাকে উদ্বোধন করবেন।
তিনি আরো জানান, পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com